ফ্রি ডেলিভারি অফার চলছে!
Slimora Care

শর্তাবলি ও নীতিমালা (Terms & Conditions)

ব্যবহারের শর্তাবলি ও বিক্রয় নীতিমালা

স্লিমোরা কেয়ার (Slimora Care) ওয়েবসাইট ভিজিট বা পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। গ্রাহকের সাথে স্বচ্ছ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

১. পণ্যের মান, মূল্য ও ডেলিভারি নিয়ম

১০০% আসল পণ্য

আমাদের সকল পণ্য থাইল্যান্ড ও চীন থেকে সরাসরি আমদানিকৃত ও সিলপ্যাক। কোনো নকল বা খোলা পণ্য সরবরাহ করা হয় না।

ডেলিভারি ও পেমেন্ট

ঢাকার ভেতরে ৭০৳, ঢাকার বাহিরে ১২০৳ চার্জ প্রযোজ্য; তবে ৯৯০৳ বা বেশি অর্ডারে এবং নির্ধারিত ফ্রি-শিপিং পণ্যে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি।

দেখে মূল্য পরিশোধ

অগ্রিম পেমেন্ট ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার ম্যানের সামনে প্যাকেট যাচাই করে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে।


২. স্বাস্থ্য ও ব্যবহার সংক্রান্ত বিশেষ সতর্কতা

স্লিমোরা কেয়ারের ডায়েটারি সাপ্লিমেন্ট ও স্কিনকেয়ার পণ্যসমূহ কোনোরূপ রোগ নির্ণয়, চিকিৎসা বা প্রতিষেধক ওষুধ হিসেবে বিবেচিত নয়। গর্ভবতী ও স্তন্যদানকারী মা, ১৮ বছরের কম বয়সী বা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক জটিলতায় নিয়মিত ওষুধ সেবনকারীরা যেকোনো সাপ্লিমেন্ট গ্রহণের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।

৩. রিটার্ন, রিফান্ড ও অর্ডার বাতিলকরণ

  • ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য ডেলিভারি হলে পার্সেল প্রাপ্তির ৭ দিনের মধ্যে আমাদের রিটার্ন ও মানিব্যাক নীতি অনুযায়ী ফ্রি রিপ্লেসমেন্ট বা রিফান্ড পাবেন।
  • ভুয়া তথ্য, অসচল নম্বর বা অযৌক্তিক অর্ডার বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • শর্তাবলি বা অর্ডার সংক্রান্ত যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: ০১৯৭৬-৬৯২১৬১ অথবা support@slimoracare.com।
প্রোডাক্টটি কার্টে যোগ করা হয়েছে! কার্ট দেখুন →